
নওগাঁ মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের কুরাইল গ্রামে আয়োজিত ধর্মীয় হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এই আয়োজনে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক শান্তি ও পারস্পরিক সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করার আহ্বান জানান।
#fozlehudababul #Naogaon3 #BNP
