
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: বাংলা নববর্ষকে সামনে রেখে কৃষকদের কল্যাণে নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
তিনি বলেন, কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতে আধুনিকায়নের লক্ষ্যে এই ‘কৃষি কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি বিভিন্ন সরকারি সুবিধা সহজভাবে ভোগ করতে পারবেন।
মাননীয় সংসদ সদস্য জানান, কৃষি কার্ডধারী কৃষকরা মোট ১০ ধরনের সুবিধা পাবেন। এগুলো হলো—
🔹 ন্যায্যমূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি
🔹 ন্যায্যমূল্যে সেচ সুবিধা
🔹 সহজ শর্তে কৃষিঋণ
🔹 স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি
🔹 সরকারি ভর্তুকি ও প্রণোদনা
🔹 মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য
🔹 কৃষি বিষয়ক প্রশিক্ষণ
🔹 ফসলের রোগ-বালাই দমনের পরামর্শ
🔹 কৃষি বিমা সুবিধা
🔹 ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা
তিনি আরও বলেন, “এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষক সমাজ আরও শক্তিশালী হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।”
এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে কৃষকদের পাশে থেকে এই উদ্যোগ সফল করার আহ্বান জানান।
