
নওগাঁর মহাদেবপুর থেকে মশিউর মিঠু: নওগাঁ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় বিএনপি’র নওগাঁ জেলা সভাপতি জনাব আবু বক্কর সিদ্দিক নান্নু-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি।
এ সময় এমপি ফজলে হুদা বাবুল বলেন, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক হিসেবে আবু বক্কর সিদ্দিক নান্নুর নিয়োগ জেলার উন্নয়ন, অগ্রগতি ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, নান্নুর নেতৃত্বে নওগাঁ জেলা পরিষদ আরও গতিশীল ও জনবান্ধব হবে।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নতুন দায়িত্ব পালনে আবু বক্কর সিদ্দিক নান্নুর সফলতা কামনা করেন।
নওগাঁবাসীর পক্ষ থেকেও তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়েছে, যাতে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে জেলার উন্নয়নে কাজ করতে পারেন।
